• GAMC- Slide
  • GAMC- Slide

আমাদের সম্পর্কে


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,

ইকরা ইসলামিয়া শিক্ষালয়   বাংলাদেশের খুলনা জেলার  অন্যতম প্রাইভেট বিশ্বস্ত হিফজ ও  জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান, যা ২০১৯ সাল থেকে অদ্যাবধি আল্লাহর কালাম পবিত্র কুরআনুল কারীমের হিফজ এর  পাশাপাশি জেনারেল   পাঠদান  সুনামের সাথে করে আসছে। 

 প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য 
 আমাদের একমাত্র লক্ষ্য হলো, আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তাদের বুকে কুরআন বহন করে হাফেজে কুরআন তৈরি করা। আমরা অবশ্যই বিশ্বাস করি, কুরআনের হাফেজ হওয়া শুধু একটি শিক্ষাগত অর্জনই নয় বরং এটি জীবনের সর্বোচ্চ সুমহান মর্যাদা ও আখিরাতের মুক্তির লাভের উপায়। তারই লক্ষ্যে আমরা প্রতিটি ছাত্র-ছাত্রীকে কুরআনুল কারিমের সাথে গভীর ভাবে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করি, যাতে তারা কেবল হাফেজি সামাপ্তির সাথে সাথে কুরআনের আলোকে জীবন গড়তে পারে। 

শিক্ষা পদ্ধতি 
• হিফজুল কুরআন (সবক, সাত ছবক, আমুক্তা, তিলাওয়াত, সবিনা, সুওয়াল ও জবাব, নামাজে তিলাওয়াত সহ বিভিন্ন পদ্ধতিতে) 
• সহিহ তাজবীদ,সিফত,লাহান, সহকারে কুরআন শুদ্ধ করে শেখানো 
• নামাজ, বৃক্তিতা, সামাজিকতা, মাসনুন দোয়া ও আদব-আখলাক শিক্ষা 
• প্রতিদিনের সবক যাচাই ও সংশোধন ক্লাসেই সম্পাদন করা। 
• মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে মান নিয়ন্ত্রণ করন।

•  নিয়মিত মাসিক মডেল টেষ্টএর মাধ্যমে ছাত্র/ছাত্রীদের দূর্বলতা নির্ণয় করে সমাধানের পন্থা নির্ধারন। 

• ১ম থেকে ৫ম   শেনি পযর্ন্ত।  

আমাদের বিশেষত্ব 
• অভিজ্ঞ ও যোগ্য হাফেজ সাহেবদের শিক্ষক-শিক্ষয়িত্রী 
• আলাদা আলাদা  বিভাগ ক্লাসরুম ও হিফজখানা। 
• সম্পূর্ন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসিক ব্যবস্থা 
• স্বাস্থ্য সম্মত পুষ্টিকর ও হালাল খাবার 
• ২৪ ঘণ্টা নিরাপত্তা ও তত্ত্বাবধান সি,সি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ। 
• নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ ও অগ্রগতি রিপোর্ট, সফটওয়্যারে আপডেট করা। 
• বার্ষিক হিফজ এবং জেনারেল  বিভাগে সমাপনী ও পাগড়ি প্রদান অনুষ্ঠান।

• ছাত্র/ছাত্রীদের বিনোদন ও শিক্ষা মুলক অনুষ্ঠানে হামদ, নাত,গজল, নাটিকা, অবৃতি, ইত্যাদির  আয়োজন করা।

এ পর্যন্ত যতজন হাফেজ হয়েছেন 
আলহামদুলিল্লাহ, ২০১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত আমাদের অসংখ্য  ছাত্র ও ছাত্রী হাফেজে কুরআন হিসেবে দুনিয়ার বুকে আত্মপ্রকাশ করেছেন। তাদের অনেকেই দেশ-বিদেশের নামকরা মাদরাসায় আলিম, ফাযিল, দাওরায়ে হাদিস এবং ক্বিরাত বিভাগে পড়াশোনা করছেন। অনেকে ইমামতি, শিক্ষকতা ও দাওয়াহর কাজে নিয়োজিত। 

আমাদের প্রতিশ্রুতি 
আমরা কোনো ছাত্র-ছাত্রীকে কুরআনের খিদমত থেকে বঞ্চিত করতে চাই না। যেকোনো মুসলিম সন্তানের আর্থিক স্বল্পতা বা অসহায় অবস্থার শিক্ষার্থীদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। গরিব-মিসকিন ও এতিমদের জন্য বিশেষ ছাড় ও লেখাপড়া করার ব্যবস্থা রয়েছে। 

অতএব, আপনার সন্তানকে কুরআনের হাফেজ বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ আমাদের সকলকে কুরআনের সাথে জিন্দা থাকার ও কুরআনের সাথেই মৃত্যুবরণ করার তাওফিক দান করুন। আমিন। 

জাযাকুমুল্লাহু খাইরান। ইকরা ইসলামিয়া শিক্ষালয় ও মাদরাসা পরিবার।